What if Islam is false (draft)

 What if Islam is false— যদিও আমি মনে করি ইসলাম ভুল হলেও অন্য কোন (আমার পরিচিত) ধর্ম সত্য হবে না। হয় এথিযম অথবা ডিইযম অপশন। আমি ইহুদি আর খ্রিস্টান ধর্মের সামগ্রিকভাবে ভুল হওয়ার পক্ষে নিশ্চিত। আবার, ইহুদি-খ্রিষ্টান ট্রাডিশনের রিসালাত সত্য হলে ইসলাম সত্য হতে বাধ্য। কারন খ্রিস্টানরা ট্রিনিটির মাধ্যমে আব্রাহামিক সিলসিলার যে ক্ষতি করেছে তাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অস্তিত্ব অত্যাবশ্যক। কিন্তু ইহুদি-খ্রিষ্টান ট্রাডিশনের সত্যতা প্রমান করা সম্ভব না। এটা বিশাল সমস্যা, কারন অতীতের সব কিছু বইয়ের উপরে নির্ভরশীল— কুরআন, হাদিস, বাইবেল। and all of them can be made up by mortal men with whatever intention. 

তো, ইসলাম ভুল হলে তখন? এই লেখার উদ্দেশ্য "ইসলাম ভুল"- এই দাবীর পক্ষে বিপক্ষে কোনটার পক্ষেই আর্গু করা না। আমি যেহেতু পলিটিকাল ইসলাম নিয়ে চিন্তা আর এক্টিভিযম বাদ দিয়েছি কমপ্লিটলি, এটা ব্যাসিকালি নিজের স্যালভেশানের জন্য। এখানে ধরেই নেওয়া হবে— ইসলাম ভুল। তারপরে পরের আলোচনা। cart এর আগে ঘোড়া বাধা হবে। 


২.

তাহলে, ইসলাম ভুল; ফলাফল কি দাঁড়াবে? এটার সম্ভাব্য দুইটা। (আরো সম্ভাবনা থাকতে পারে।)।  সুপারন্যাচারাল কি বাস্তব, আর ইসলামে সুপারন্যাচারালিযমের সম্পর্ক আছে কিনা?

ক) সুপারন্যাচারাল বাস্তব না হলে ইসলামের সকল সুপারন্যাচারাল এলিমেন্ট (i) নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বানানো, (ii) নবিজির বানানো না, কিন্ত পরের বর্ণনাকারীরা বানিয়েছেন। 

খ) সুপারন্যাচারাল বাস্তব হলে ইসলামের কিছু সুপারন্যাচারাল এলিমেন্ট শয়তান/জিন/দুষ্ট আত্মার পক্ষে থেকে এসেছে। কিছু বানোয়াট হয়তো।  এইটা কম সম্ভাব্য। কারন আমরা ধরে নিয়েছি অন্য বাকিসব ধর্ম ভুল। also, islam is way too awesome to be from evil satan. islam is the last thing satan will inspire. 

আমরা ক অপশন, সুপারন্যাচারালিযম মিথ্যা, অবাস্তব। ন্যাচারিস্টিক ওয়ার্ল্ডভিউ সত্য ধরে নিয়ে এগুবো। 


৩. 

আর ডজন ডজন ধর্ম যেভাবে মিথ্যা সেভাবে ইসলামও মিথ্যা এই সিনারিওতে (পুনশ্চঃ আমি মুসলিম, ইসলামকে সত্য মনে করি। এইটা জাস্ট থট এক্সপেরিমেন্ট। do not takfeer me plz). অন্য সব ধর্ম মিথ্যা হওয়ার কারন যেমন স্বাভাবিক মানবিক চাওয়া পাওয়া, তেমনি ইসলামেরও হতে হবে। 

এখন আমরা নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মোটিভ নিয়ে আলোচনা শুরু করতে পারি। যেহেতু এই সিনারিওতে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মিথ্যা নবি, অথচ রিসালাতের দাবি করেন। এর পেছনে কারন কি হতে পারে? আমি ব্যক্তিগতভাবে অর্থ, নারী, সম্পদ এগুলোকে মোটিভ হিসাবে গ্রহণ করতে নারাজ। 

নারী: মক্কা সেক্সুয়ালি লিবারেটেড অলরেডি। মনোগামি আর কনকিউবাইনের বাধা নাই। সেক্স স্লেভারির জন্য নতুন দ্বীন বানাতে হয় না। যায়েদ বিন হারেসার তালাকপ্রাপ্তা স্ত্রী যাইনাবের সাথে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিয়ে মদিনায় হয়, এটার জন্য দুই দশক আগে নতুন দ্বীন বানানোর প্রশ্ন উঠে না। সেক্সুয়াল সব favours মক্কাতে উপস্থিত ছিল রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য নতুন ধর্মের উদ্ভব ঘটানো ছাড়াই। প্রথমত, আলাদাভাবে দ্বীন বানানোর প্রশ্ন উঠে না। দ্বিতীয়ত, ইসলামের অন্য এলিমেন্ট এর দ্বারা ব্যাখ্যা হয় না। 

অর্থ-সম্পদ: এটাও উইক। উনি উনার সম্পদ দান করতেন। নবুয়তের আগে ও পরে। উনি সিম্পল লাইফ লিড করতেন-নবুয়তের আগে ও পরে। উনার সব raid ছিল জাতীয় স্বার্থে। 

মর্যাদা, মান-সম্মান: it could be true, কিন্তু দেখেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবুয়ত দাবী না করেও এটা করতে পারতেন। প্লাস, নবুয়ত দাবী উনার জন্য নেগেটিভ ইফেক্ট ছিল লম্বা সময়। উনি কুরাইশ মুশরিক, আহলে কিতাব, ইয়াসরিবের মুনাফিক সবার কাছে ঘৃণিত ছিলেন। অথচ উনি কুরআনের মত উচ্চস্তরের কবিতা(!) লেখার মাধ্যমে সব কিছু অর্জন করতে পারতেন। 

দেখেন, ইসলামি ট্রাডিশনে- 

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মক্কার সবচেয়ে প্রভাবশালী পরিবারের ছিলেন। 

উনার দাদা, চাচা, গোত্র সব ক্ষমতাশীল ছিলেন। 

উনার সামাজিক গ্রহনযোগ্যতা ছিল অনেক উপরে (দ্রষ্টব্য: আল আমিন উপাধি আর কাবায় হাজরে আসওয়াদ বসানো।)  

 উনি নিজে সফল ব্যবসায়ী ছিলেন, উনার স্ত্রী খাদিজা (রাযিয়াল্লাহু আনহা) ধনী ছিলেন। নবুয়তের আগে ১৫ সাল বিবাহিত ছিলেন দু'জনে। [অথচ, এ সময় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্পদের পাহাড় বানাতে পারতেন। খাদিজা (রা) থেকে ভিন্ন হয়ে একাধিক বিবাহ নিতে পারতেন। এটা মনে করার কিছু নাই যে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খাজিদার সম্পদের উপরে নির্ভরশীল ছিলেন। খাদিজার সাথে বিয়ের আগের ২৫ সাল উনার চরিত্রের পজিটিভ সার্টিফিকেট । most importantly, মক্কা প্যাট্রিয়ার্কাল সোসাইটি ছিল। খাজিদা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের থেকে অর্থ কিংবা পলিগামি কোনটা থেকেই আলাদা রাখতে পারতেন না। 

খাজিদাকে হত্যা করতে কতক্ষন লাগত তার স্বামীর? কোনটা সহজ — একাধিক স্ত্রী নেওয়ার জন্য— যুদ্ধ, নতুন ধর্ম বানানো নাকি বৃদ্ধা স্ত্রীর হত্যা এবং সম্পদ হরন?

এবং তারচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, ইসলামের অন্যান্য এলিমেন্ট ব্যাখ্যা হয় না এর কোনটা দিয়েই?]

ইসলাম ভুল মানে কুরআন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বানানো। অর্থাৎ নবিজির কাব্যপ্রতিভা ছিল অতুলনীয়। given the meccan context, কুরআন রচনার কাব্যপ্রতিভা থাকার পরে আলাদা দ্বীন বানানোর ঝুকি নেওয়ার প্রয়োজন কি?

উপরের সব পয়েন্ট (ভালো লিনিয়েজ, ক্যারেক্টার, সামাজিক প্রতিপত্তি, মামা-চাচা পাওয়ারফুল, ব্যাবসায় সফলতা, রিচ ওয়াইফ, কুরআনের ন্যায় কাব্যপ্রতিভা) উনার যে ক্যারিয়ার চিত্রিত করে সেখানে থেকে ইসলামের মত নতুন দ্বীন তৈরি করা আমার কাছে প্রায় অসম্ভব। 

এই টাইপের কারনের জন্য রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইসলাম বানানোর দাবী স্রেইফ বাতিল আমার কাছে। sorry but not serious criticism of islam. Oh look, Muhammad wanted to marry 9 women, so he warred against all arabia and here are 10 true prophecies from him. Cope & seething from kafirs. 

তবে এর অর্থ এই না যে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পার্থিব কারন দ্বারা মোটিভেট হতে পারবেন না। হতেই পারে, কারন দুনিয়াতে অর্থ, সম্পদ, নারী, ক্ষমতা যে ধর্ম বানানোর জন্য কারন হতে হবে এমন না। এর পক্ষে ডজন উদাহরন বের করা সম্ভব। খ্রিষ্টধর্মের সেইন্ট পলেরটা দেখেন। পিউর ভন্ড আর মিথ্যাবাদী — অথচ ধনসম্পদ, নারী, ক্ষমতা ইত্যাদির লোভ/মোটিভ ছাড়াই নিজের জিবন দিয়ে খ্রিষ্টধর্মের বিকৃতি ঘটিয়েছে। এরকম ভিন্ন ধর্মের একাধিক এলিমেন্ট আছে যা পার্থিব মোটিভ দ্বারা পরিচালিত না। মানুষজন সিম্পলি ধর্ম নিয়ে এসব করে। এবং রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম  নিজেও এরকম কিছুর মত হতে পারে। 

পয়েন্ট হল, কোন মোটিভ ছাড়াই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্বেচ্ছায় সজ্ঞানে রিসালাত পাওয়া ছাড়াই নবুয়তের মিথ্যা দাবী করতে পারেন। (কারন ইসলামকে ভুল প্রমানের জন্য এর ভাববাদীর মোটিভ সম্পর্কিত না।)

 

৪. 

তাহলে ভুল কোথায় ইসলামে? অনেক কিছুতে হতে পারে ভুল— যেমন কুরআনে বা হাদিসে ভুল থাকতে পারে, বাস্তবতা বিরোধি কিছু থাকতে পারে ইসলামে। হয়তো নৈতিকতার দিক থেকে সমালোচনা (দাসপ্রথা, বাল্যবিবাহ)। এখন সরাসরি কোন পয়েন্ট নিয়ে আলোচনা হবে না, আমরা তো ধরেই নিয়েছি ইসলাম ভুল শুরুতেই। তাহলে, আমাদের কনকুয়েস্ট হল এই যে যে কারনেই ইসলাম ভুল হোক, তারপরে আমরা ইসলামের মত ভুল ধর্মের উদ্ভব, উৎপত্তি কিভাবে ব্যাখ্যা করব? কারন ইসলামিক ট্রাডিশন তার নিজের মধ্যে যথেষ্ট শক্তিশালি। হাদিস প্রফেসিতে ভরা, মিরাকেলে ভরা, এর জিহাদগুলো ঐতিহাসিক সত্য, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আহলে বাইতের হত্যা, একে ঘিরে শীয়াদের উৎপত্তি এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট, সালাফদের ইসলাম প্রচার ও সংগ্রহের সিলসিলা কতখানি নির্ভরযোগ্য? আর এটাই এই লেখার মূল পয়েন্ট। "ইসলাম রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বানানো মিথ্যা ধর্ম" এই দাবীর খণ্ডন শুধু একটা জিনিসে রয়েছে— ইসলামিক ট্রাডিশনের সত্যতা। ইসলামিক ট্রাডিশন/হাদিসগুলো কি মানুষের বানানো না? হতে বাধ্য কারন "মিথ্যা ধর্ম ইসলামে" সুপারন্যাচারাল এলিমেন্টস আছে: ফুলফিল্ড প্রফেসি, মিরাকেল। আরো আছে: রাসুলের অবিশ্বাস্য জীবনি, তথ্য আদান-প্রদানের ইসলামিক মেথড। 

.

এই লাইন অফ রিজনিংটা বুঝেন: সাহাবীরা সত্যবাদী, উনারা শক্তিশালী স্মৃতিওয়ালা, উনারা মিথ্যা কিছু বানিয়ে বলেননি তাদের পরবর্তী প্রজন্মকে। এখন এই মেথডে যদি জানা যায় যে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সত্য প্রফেসি দিয়েছেন, মিরাকেল দেখিয়েছেন তাহলে তখন কি হবে? অথচ ইসলাম মিথ্যা ধর্ম। এগুলো হওয়া তো সম্ভব না। এখানে সম্ভাব্য অপশন-

ক) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মিথ্যা বলেছেন, যাদু দেখিয়েছেন, সাহাবীরা অন্ধভাবে বিশ্বাস করেছেন। ফলে সত্যবাদী সাহাবীরা অজান্তে ভুল তথ্য দিয়েছেন।

খ) সাহাবীরা আসলে সত্যবাদী ছিলেন না। স্মৃতি শক্তি ভালো ছিল না। 

গ) আসলে নবি, সাহাবারা কিছু করেননি, বলেননি, জানাননি, পরের প্রজন্ম এগুলো বানিয়েছেন উনাদের নামে। জালিয়াতি পরে হয়েছে। 

গ নাম্বারটা আমাদের আলোচ্য— কারন ক আর খ দিনশেষে গ এর উপরে নির্ভরশীল। আমরা তো আর সরাসরি সাহাবীদের থেকে শুনছি না, নিজ চোখে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে বসে সব কিছু প্রত্যক্ষ করছি না। দিনশেষে চাইনিজ উইসপারের মত অবস্থা। 

এখন আমি ইসলামিক ট্রাডিশনের সব কিছু যাচাই করতে পারব না, চাই না। ব্যক্তিগতভাবে মনে করি যে ট্রাডিশনের ২০-৩০ পার্সেন্ট সত্য নাও হতে পারে। এই ২০-৩০% হলে মাইনর ডিটেইলস যা মেইন ন্যারেটিভকে প্রশ্নবিদ্ধ করে। এই ৩০% এর নানা কারন থাকতে পারে

- জেনেশুনে মিথ্যাচার 

- অনিচ্ছায় বিকৃতি ইত্যাদি 

যাহোক আমার লক্ষ্য হল মেইন ন্যারেটিভের সত্যতা নিয়ে। হয়ত আহাদ হাদিস বানানো, কিন্তু আহাদের চেয়ে শক্তিশালি হাদিসের কি? মাশহুর হাদিসের কি? যখন কোন মিরাকেল, প্রফেসি, এবনরমাল ন্যারেশন ইত্যাদি যখন গ্রহণযোগ্য মিডিয়ামে সংরক্ষন হবে তখন কি? এবং এমন কিছু আছেও কি? 


৫.