৪.১. ওল্ড টেস্টামেন্টের লেখক সত্য বলতে এই অধ্যায়ের প্রধান ফোকাস হল তোরাহ—মোসেজের নামে প্রচলিত পাঁচ বই: জেনেসিস, এক্সোডাস, লেভিটিকাস, নাম্বারস, ডুটেরোনমি। ৪.১.১. তোরাহ ওল্ড টেস্টামেন্টের প্রথম পাঁচ বই— আদিপুস্তক (Genesis), যাত্রাপুস্তক (Exodus), লেবীয় (Leviticus), গণনাপুস্তক (Number) ও দ্বিতীয় বিবরণকে (Deuteronomy)— একত্রে তোরাহ বলা হয়। খ্রিস্টান ট্রাডিশন অনুযায়ী এই পাঁচ বইয়ের রচয়িতা হলেন স্বয়ং ভাববাদী মোশি। ইহুদি-খ্রিস্টান ট্রাডিশন অনুযায়ী তোরাহর পাঁচটি বই মরুপ্রান্তরে ঘুরতে থাকা অবস্থায় চল্লিশ সাল ধরে মোশি লিপিবদ্ধ করেন। তবে মতভেদ আছে শেষ বইয়ের শেষ কয়েক শ্লোকের লেখক মোশি কি না তা নিয়ে। এই আলোচনা পরে আসবে। যাহোক, তো লেখক কি মোশি? ইহুদি-খ্রিস্টানদের জন্য উত্তর হল অবশ্যই হ্যা। কিন্তু তাদের এই উত্তরের পক্ষে একটাও [শক্তিশালী] প্রমান নেই। না, খ্রিস্টানরা মোশিকে লেখক প্রমানের জন্য বহুত যুক্তি নিয়ে আসেন। এমন তো না তাদের বলার জন্য কথার অভাব। মোশির পক্ষে যে প্রমান টানা হয় সেগুলোর খন্ডন করা হবে পরের অনুচ্ছেদে। ইহুদি-খ্রিস্টান ট্রাডিশন অনুযায়ী তোরাতের রচয়িতা হল...