What if Islam is false (draft)
What if Islam is false— যদিও আমি মনে করি ইসলাম ভুল হলেও অন্য কোন (আমার পরিচিত) ধর্ম সত্য হবে না। হয় এথিযম অথবা ডিইযম অপশন। আমি ইহুদি আর খ্রিস্টান ধর্মের সামগ্রিকভাবে ভুল হওয়ার পক্ষে নিশ্চিত। আবার, ইহুদি-খ্রিষ্টান ট্রাডিশনের রিসালাত সত্য হলে ইসলাম সত্য হতে বাধ্য। কারন খ্রিস্টানরা ট্রিনিটির মাধ্যমে আব্রাহামিক সিলসিলার যে ক্ষতি করেছে তাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অস্তিত্ব অত্যাবশ্যক। কিন্তু ইহুদি-খ্রিষ্টান ট্রাডিশনের সত্যতা প্রমান করা সম্ভব না। এটা বিশাল সমস্যা, কারন অতীতের সব কিছু বইয়ের উপরে নির্ভরশীল— কুরআন, হাদিস, বাইবেল। and all of them can be made up by mortal men with whatever intention. তো, ইসলাম ভুল হলে তখন? এই লেখার উদ্দেশ্য "ইসলাম ভুল"- এই দাবীর পক্ষে বিপক্ষে কোনটার পক্ষেই আর্গু করা না। আমি যেহেতু পলিটিকাল ইসলাম নিয়ে চিন্তা আর এক্টিভিযম বাদ দিয়েছি কমপ্লিটলি, এটা ব্যাসিকালি নিজের স্যালভেশানের জন্য। এখানে ধরেই নেওয়া হবে— ইসলাম ভুল। তারপরে পরের আলোচনা। cart এর আগে ঘোড়া বাধা হবে। ২. তাহলে, ইসলাম ভুল; ফলাফল কি দাঁড়াবে? এটার সম্ভাব্য দুইটা।...